advertisement

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:৫৫

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বিকাল ৩টায় কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানা যাবে।


বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে।


প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।


গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

স্বর্ণের দাম ফের বাড়ল

স্বর্ণের দাম ফের বাড়ল

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত

১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত

রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড

রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড

সর্বশেষ সংবাদ